আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বর্ণিল আয়োজনে সিওমেক ডে পালিত

বর্ণিল আয়োজনে সিওমেক ডে পালিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার পালন করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ডে ২০২৩। ৬১তম কলেজ ডে উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-পতাকা উত্তোলন, র‌্যালি কেক কাটা ও আলোচনা সভা।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবতী সকালে পতাকা উত্তোলন করেন। এই মেডিকেলের প্রাক্তণ ছাত্ররা ছিলেন আমন্ত্রিত অতিথি। এ সময় কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুজিবুল হক, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়াসহ কলেজ ও হাসপাতালের শিক্ষকমন্ডলী, চিকিৎসকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী। আলোচনা সভায় কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অতীত ও বর্তমান কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করেন। অতীত স্মৃতি রোমন্থনকারীদের মধ্যে ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা: এম.এ আহবাব, অধ্যক্ষ অধ্যাপক ডা: অছুল আহমদ চৌধুরী, অধ্যাপক ডা: এ.কে.এম. হাফিজ, অধ্যাপক ডা: মৃগেন কুমার দাশ চৌধুরী, সিলেট বি.এম.এ ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা: মো: রুকন উদ্দীন আহমদ, ওসমানী হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য চিকিৎসায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সুনাম কুঁড়াচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই এখান থেকে পাস করা চিকিৎসকবৃন্দ বহির্বিশ্বে এ অবস্থান ধরে রেখেছেন। তারা এ মেডিকেল কলেজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এ মেডিকেল কলেজে তাঁর শিক্ষা জীবনের ৬টি বছর কেটেছে। এ প্রতিষ্ঠানেই তিনি চাকুরি জীবনের শেষ প্রান্তে এসে পড়েছেন-উল্লেখ করে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন। পরে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত