আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ নগরী : আনোয়ারুজ্জামান

সিলেট বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ নগরী : আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শারদীয় দুর্গাপূজার মহানবমীতে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার বিকাল ৪টায় মণ্ডপ পরিদর্শন শুরু করেন তিনি। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র।

এ সময় তিনি বলেন, সিলেট বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক আদর্শ নগরী। সেই প্রাচীনকাল থেকে এই নগরীতে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন। পরস্পরের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি আমরা বরাবরই শ্রদ্ধাশীল। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই চেতনায় বিশ্বাসী সিলেটের আপামর জনসাধারণ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন তৎপরতার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিকেল ৪টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শুরু করেন। পরে তিনি নগরীর শিববাড়ি, ভাঙাটিকর, গোটাটিকরের বিভিন্ন মন্ডপে যান এবং পূজারীসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি প্রদিপ ভট্টাচার্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কাউন্সিলর জগদীশ দাশ, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, কাউন্সিলার রিয়াজ মিয়া, বাবুল দেবনাথ, আব্দুস সোবহান, জমশেদ মিয়া, উজ্জল দেবনাথ, পিযুষ কান্তি তালুকদার, হরিপদ দাস,অধ্যক্ষ মিহির চন্দ্র দাসসহ নেতৃবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত