আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ধর্মীয় সম্প্রীতির ইতিহাস পুরনো

ধর্মীয় সম্প্রীতির ইতিহাস পুরনো

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উৎসবমুখর পরিবেশে সিলেট নগরে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

তিনি বলেন, নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সিসিক মেয়র বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূণ্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ সহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা।
পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরী আরো কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত