আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল পাঁচটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মিয়া, আনোয়ার হোসেন, বিলাল হোসেন, সুমন আহমেদ, মোহসীন আহমদ, আনোয়ার হোসেন কুটি, তুহিন আহমদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকারের চরম ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। মুক্তচিন্তা ও বিরোধী মত-পথকে দমনের উদ্দেশ্যে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনেরই নতুন সংস্করণ। মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চাল- ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে শুধু ব্যর্থ হয়নি বরং প্রত্যক্ষ পৃষ্ঠপোষক করছে।বক্তারা, গণতান্ত্রিক ও ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত