আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মানুষের চাওয়া অনুযায়ী সব রাস্তার কাজ শুরু হয়েছে : নাহিদ এমপি

মানুষের চাওয়া অনুযায়ী সব রাস্তার কাজ শুরু হয়েছে : নাহিদ এমপি

সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিয়ানীবাজারে ১৫-২০ বছর আগে মাত্র এক থেকে দেড় কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা ছিলো। আওয়ামীলীগের উন্নয়নের ধারায় আমাকে আপনারা নির্বাচিত করার পর আমি সবগুলো রাস্তা পাকা করে দিয়েছি। গত বন্যায় রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর কথা দিয়েছিলাম শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে, মানুষের চাওয়া অনুযায়ী সব রাস্তার কাজ শুরু হয়েছে এবং দ্রুতগতিতে তা শেষ হবে।

তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে পদ্মাসেতুর মত বড় সেতু হয়েছে। কৃষি প্রধান দেশ বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কৃষকরা বিনামূল্যে স্যার, বীজ ও বিভিন্ন কৃষিযন্ত্র পেয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন খাতে সরকার অনুদান দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতিনিয়ত অসুস্থ অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি এসময় বিয়ানীবাজারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় একাধিক নতুন নতুন ভবন তৈরী করা হয়েছে। বিয়ানীবাজার-সিলেটের বিকল্প রাস্তা বিয়ানীবাজার-চন্দরপুর রাস্তার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে এবং আরেকটি বিকল্প রাস্তা বহরগ্রাম-শিবপুর সেতুর টেন্ডার আবারো হয়েছে এটি হয়ে গেলে চলাচলের বিকল্প হিসাবে মানুষ সহজেই এসব রাস্তা ব্যবহার করবে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল আউয়ালের সঞ্চালনায় উন্নয়ন সমাবেশে পুরো উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত