আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট বিএনপির নেতারা বিমানে ঢাকায়

সিলেট বিএনপির নেতারা বিমানে ঢাকায়

সড়কপথে বাধার মুখে পড়তে পারেন- এ আশঙ্কায় গাড়ি বা ট্রেন বাদ দিয়ে সিলেট থেকে বিমানে ঢাকায় এসেছেন বিএনপির এক দল নেতা-কর্মী। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিমানে চড়ার আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতারা সারিবদ্ধভাবে ছবি তোলেন। ছবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা রয়েছেন।

ঢাকা পৌঁছার পর রাতে মোবাইল ফোনে যোগাযোগ করলে মিফতা সিদ্দিকী বলেন, ‘কেবল বিমানে নয়। যে যেভাবে পারছেন, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। দলের নির্দেশ যেকোনোভাবে ঢাকা পৌঁছাতে হবে।’ তিনি জানান, গতকাল সিলেট থেকে বিমানের সব কটি ফ্লাইটেই বিএনপি নেতারা এসেছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের বিকেলের ফ্লাইটে একসঙ্গে তারা ১০০ জন ঢাকায় পৌঁছান। ঢাকায় গিয়ে বিভিন্ন পথে জড়ো হওয়া নেতাদের নিয়ে তারা আজ শনিবার মহাসমাবেশে অংশ নেবেন। সড়কপথে কোনো বাধা পেয়েছেন কি না, জানতে চাইলে মিফতা সিদ্দিকী বলেন, ‘নানা বাধার সম্মুখীন হচ্ছি আমরা।

এদিকে, যেকোনো বাহনে ঢাকা পৌঁছানোর নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। সন্ধ্যার পর দলটির জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। সাধারণ সম্পাদক গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সব পর্যায়ের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলার অন্তর্গত সব উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনসহ উল্লিখিত সব ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত