আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোটারী ক্লাব মেট্রোপলিটন সিলেট এর অভিষেক

রোটারী ক্লাব মেট্রোপলিটন সিলেট এর অভিষেক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, বাংলাদেশে শিক্ষা-চাকুরী থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তৃণমূল থেকে হিমালয় পর্বত শৃঙ্গ পর্যন্ত বাংলাদেশের নারীদের বিচরণ। সুযোগ পেলে নারীরাও যে অনেক কিছু করতে পারেন, সেটা আজ প্রমাণিত।

তিনি গতকাল শনিবার রাতে নগরীর মির্জাজাঙ্গলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারী ক্লাব মেট্রোপলিটন সিলেট এর ১৯তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। রোটারিসহ সমাজসেবামূলক কাজে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে সিলেটে নারীর অংশগ্রহণ বাড়ানো উচিত।

অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোহাম্মদ কবির উদ্দিন পিএইচএফ সভাপতিত্বে ও পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বিএমডি, ডিষ্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা রহমান, পিডিজি সেলিম রেজা পিএইচ বিএমডি, পিডিজি শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, পিডিজি ড, বেলাল উদ্দিন আহমদ এমপি এইচ এফ এম সি এম ডি, ডিজিই এ এইচ এম ফয়সল আহমদ এমপি এইচ এফ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এরিয়া এডভাইসার পিপি হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান পিপি এ কে এম শামসুল হক দিপু পিএইচএফ, ডেপুটি গভর্নর ফাহিম আহমদ চৌধুরী, এ্যসিসটেন্ট গভর্নর পিপি বিকাশ কান্তি দাশ, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর চার্টার প্রেসিডেন্ট এম এ মান্নান। অভিষেক এর চীফ সার্জেন্ট এট আমর্স পিপি নজির আহমদ আজাদ অভিষেক কমিটির চেয়ারম্যানকে অনুষ্ঠান শুরুর আহবান জানান। অভিষেক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী এবং পরে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়।

রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি আনোয়ার মজিদ চৌধুরী। অভিষেক উপলক্ষে পিপি রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান সম্পাদিত ম্যাগাজিন জাফলং এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোহাম্মদ কবির উদ্দিন পিএইচএফ। সেক্রেটারী রিপোর্ট পাঠ করেন আউট গোয়িং সেক্রেটারী রেজাউল করিম, বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট এমডি ইকবাল হোসেন। পরে নবাগত প্রেসিডেন্ট আক্তার চৌধুরী রুবেলের কাছে কলার হ্যান্ড ওভার করেন বিদায়ী প্রেসিডেন্ট এমডি ইকবাল হোসেন। বিদায়ী সেক্রেটারী রেজাউল করিম নবাগত সহ সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমদ চৌধুরীর কাছে চার্টার হস্তান্তর করেন। অনুষ্ঠানে একজন প্রতিবন্ধীকে আটিফিশিয়াল পা প্রদান করা হয় ও ক্লাবের ২টি স্থায়ী প্রজেক্ট আব্দুল করিম চৌধুরী রোটারী স্কুলে ৫০ হাজার টাকা ও নগর প্রিপারেটরী স্কুলে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরে অভিষিক্ত প্রেসিডেন্ট আক্তার চৌধুরী রুবেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দেন রোটারিয়ান পিপি আবু সুফিয়ান। প্রধান অতিথির জীবনবৃত্তান্ত পাঠ করেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ইয়াকুতুল গনি ওসমানী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত