আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকায় ভোট দিন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে: জয়া সেনগুপ্তা

নৌকায় ভোট দিন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে: জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, শাল্লা উপজেলাটি অত্যন্ত দুর্গম। এই উপজেলায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। একটি সেতু অথবা রাস্তার অভাবে ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করতে কষ্ট করে। যা খুবই দুঃখজনক। শাল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি বছর কোটিকোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

অথচ এই উন্নয়নের ধারা দেখে আমি অবাক হয়েছি! কেনো উন্নয়ন হয় না? যারা শাল্লার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে- এখন থেকে তাদের চিহ্নিত করে রাখবেন আপনারা। আপনাদের সকল দুঃখ-দুর্দশার কথা এখন থেকে আমাকে বলবেন। উন্নয়ন কোথায় হয়নি তাও আমাকে বলবেন। আমি আপনাদের সুখেদুঃখে পাশে ছিলাম, থাকব। তিনি বলেন, দিরাই-শাল্লার রাস্তার কাজও চলমান রয়েছে। ফলে এই দুঃখ আর বেশিদিন আপনাদের ভোগ করতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে অগ্রযাত্রা তা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিবেন।

এমপি জয়া সেনগুপ্তা বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে আসতে পারিনি। এজন্যে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আামাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করতে হবে। দিরাই-শাল্লায় হিন্দু-মুসলমানের সম্প্রীতির বন্ধন রয়েছে। এই বন্ধন যেনো আমাদের মাঝে অটুট থাকে সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।

শুক্রবার বিকেল ৪টায় উপজেলার আনন্দপুর বাজারে হবিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও বিকাশ চক্রবর্তী এবং রথীন্দ্র চন্দ্র সরকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা আ.লীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি জগদীশ সামন্ত, সাধারণ স¤পাদক প্রদীপ রায়, সাবেক সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিংহা, শাল্লা উপজেলা আ.লীগের সহ সভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, যুগ্ম স¤পাদক এবং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মিয়া, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, হবিবপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার বিশ্বরূপ দাস, ২নং ওয়ার্ডের মেম্বার বাবলু রায় প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের নানাশ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত