আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আইনজীবী মিজানের ১১৩ দিনেও খোঁজ মিলেনি

আইনজীবী মিজানের ১১৩ দিনেও খোঁজ মিলেনি

১১৩ দিনেও খোঁজ মিলেনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার এক তরুণ আইনজীবীর। গত ১০ জুলাই মৌলভীবাজার সদরের এক বন্ধুর সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এরপর থেকে নিখোঁজ রয়েছেন সিলেট কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মিজানুর রহমান। ঘটনার পর পরই রাজনগর থানায় সাধারণ ডায়েরি করার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও পুলিশ সদস্যরাও তার সন্ধান পায়নি। পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ করে এখনো তার কোনো সন্ধান পাচ্ছে না বলে পরিবারকে অবহিত করছে। এতে পরিবারে মাঝে বাড়তি শংকা দেখা দিয়েছে।

জিডি ও নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার সুরিখাল গ্রামের সৌদী আরব প্রবাসী আবুল হাসানের ছেলে মো. মিজানুর রহমান সিলেট বারের অ্যাডভোকেট। ২০২০ সালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ল’ বিভাগে পড়াশোনা করেন। এরপর থেকে সনদ নিয়ে সিলেট বারেই প্র্যাক্টিস করছিলেন। সম্প্রতি ইংল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রও সংগ্রহ করেন। ভিসার জন্য ইংল্যান্ড অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছিলেন। পাসপোর্ট সংগ্রহের জন্য গত রোববার অ্যাম্বাসি থেকে তাকে ই-মেইল পাঠানো হয়। এদিকে, ওই আইনজীবীর চাচা ও সাবেক ইউপি সদস্য মজনুর রহমান সোমবার (৩০ অক্টোবর) এ প্রতিবেদককে বলেন, ১১৩ দিন অতিবাহিত হলেও তার খোঁজ পাচ্ছিনা আমরা।

এদিকে, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায় সোমবার বিকেলে বলেন, পুলিশ মিজানকে খুঁজে বের করার চেষ্টা এখনো চালাচ্ছে। তবে, আমাদের ধারণা তিনি নিজে থেকেও কোন কারণে আত্মগোপনে থাকতে পারেন। ঠিক কি কারণে নিজে থেকে নিখোঁজ হতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই ওসি বলেন, এটা ঠিক বলতে পারবো না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত