আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আমাদের দেশের সকল সমস্যা দূরীকরণে আমাদেরকেই উদ্যোগী হতে হবে

আমাদের দেশের সকল সমস্যা দূরীকরণে আমাদেরকেই উদ্যোগী হতে হবে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, জনসেবাই এপেক্সের মূলমন্ত্র। জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষাসহ জাতীয় সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সম্মিলিতভাবে দেশের ভাগ্যাহত মানুষের কল্যাণে কাজ করলে দেশ অবশ্যই উন্নত হবে। আমাদের দেশের সকল সমস্যা দূরীকরণে আমাদেরকেই উদ্যোগী হতে হবে।

শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩৮তম কনভেনশন শাহজালাল এপেক্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এপেক্স জেলা ৪ এর গভর্ণর এডভোকেট জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এপেক্সিয়ান এডভোকেট মিছবাউর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমদ চৌধুরী আরো বলেন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ করতে হবে। নদ-নদীর প্রবাহ রক্ষা করতে হবে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ খুবই জরুরী। ভবিষ্যতে এপেক্স বাংলাদেশ আরো বৃহত্তর পরিসরে কাজ করবে এবং একটি সুখি-সমৃদ্ধ সমাজ গঠনে এপেক্সিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু, জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান মোঃ এনামুল হক মিলন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, লাইফ গভর্ণর এডভোকেট একেএম শমিউল আলম, লাইফ গভর্ণর এপেক্সিয়ান আখতার হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান হাফিজ মো. আদনান শাহ। পরিচয়পর্ব পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব সুজিত কুমার সাহা। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এপেক্স জেলা ৪ এর সচিব জামিল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনআরডি এপেক্সিয়ান কবির আহমদ, লাইফ গভর্ণর এপেক্সিয়ান ডা. মুজিবুর রহমান, লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট আব্দুল কুদ্দুছ, এনওয়াইসিডি এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম মনির, এনএসডি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, এনএডি এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ রিপন, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এপেক্সিয়ান এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল মুকিত অপি, এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন, এপেক্সিয়ান এডভোকেট জয়শ্রী দাস জয়া, এপেক্সিয়ান সুরাইয়া সুলতানা বিথী, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।

পরে প্রধান অতিথি সুরমা বার্তার মোড়ক উন্মোচন করেন এবং এপেক্স সেবা মাসের উদ্বোধন করেন। কনভেনশনে সিলেট বিভাগের ১২ টি এপেক্স ক্লাব তাদের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং তা পাশ হয়। কনভেনশনে জেলা-৪ এর ২০২৪ সালের ডিজি নির্বাচিত হন এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত