আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি

এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি

সিলেটে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিট থেকে সোয়া ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শুক্রবার সকালে মামলা করা হলে ঘটনাটি জানাজানি হয়।

এ দিকে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অলবাব হোসেন নামে ১ জনকে গ্রেফতার করেছে। সে সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার হিসেবে নিয়োজিত। এ ঘটনার সাথে জড়িত আমিনুল হক নামে আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর ডাচ বাংলা বাংকের নগরের সুবিদবাজারের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। কিন্তু ক্যাশজ্যাম জনিত সমস্যার কারণে তখন টাকা জমা হয়নি। এরপর ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। বুথে মাত্র ১ লাখ ৪৪ হাজার টাকা পাওয়া যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যায়। মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়। তার হলেন সিকিউরিটি কোম্পানীর এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক।

এসএমপির এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন শিপন বলেন, চুরির ঘটনায় সিসিউরেক্স সিকিউরিটি কোম্পানির ইনচার্জ সন্দদ্বীপ দাস বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ব্যাংক কর্তৃপক্ষ বা কর্মকর্তা বাদী না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, বুথগুলো মূলত সিকিউরিটি কোম্পানির অধীনে থাকে। এমনকি বুথের পাসওয়ার্ড তাদের কাছে। যে কারণে সিকিউরিটি কোম্পানি জিম্মাদার। তাই তাদের লোকজনই বাদী হয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৮ অক্টোবর রাতে বুথের টাকা চুরি হয়। সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোন ঢাকা অফিসের সাথে আলাপ আলোচনা করে মামলা করেছেন। তাই মামলা দায়েরে কিছুটা দেরি হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত