আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে হবে

জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে হবে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, জনসেবাই এপেক্সের মূলমন্ত্র। জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষাসহ জাতীয় সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সম্মিলিতভাবে দেশের ভাগ্যাহত মানুষের কল্যাণে কাজ করলে দেশ অবশ্যই উন্নত হবে। আমাদের দেশের সকল সমস্যা দূরীকরণে আমাদেরকেই উদ্যোগী হতে হবে।

গতকাল শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩৮তম কনভেনশন শাহজালাল এপেক্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমদ চৌধুরী আরো বলেন, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ করতে হবে। নদ-নদীর প্রবাহ রক্ষা করতে হবে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ খুবই জরুরী। ভবিষ্যতে এপেক্স বাংলাদেশ আরো বৃহত্তর পরিসরে কাজ করবে এবং একটি সুখি-সমৃদ্ধ সমাজ গঠনে এপেক্সিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।


এপেক্স জেলা ৪ এর গভর্ণর এডভোকেট জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এপেক্সিয়ান এডভোকেট মিছবাউর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু, জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান মোঃ এনামুল হক মিলন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, লাইফ গভর্ণর এডভোকেট একেএম শমিউল আলম, লাইফ গভর্ণর এপেক্সিয়ান আখতার হোসেন খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান হাফিজ মো. আদনান শাহ। পরিচয়পর্ব পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব সুজিত কুমার সাহা। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এপেক্স জেলা ৪ এর সচিব জামিল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনআরডি এপেক্সিয়ান কবির আহমদ, লাইফ গভর্ণর এপেক্সিয়ান ডা. মুজিবুর রহমান,লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট আব্দুল কুদ্দুছ, এনওয়াইসিডি এপেক্সিয়ান মো. মনিরুল ইসলাম মনির, এনএসডি এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, এনএডি এপেক্সিয়ান ওয়ালি উল্লাহ রিপন, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এপেক্সিয়ান এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল মুকিত অপি, এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন,এপেক্সিয়ান এডভোকেট জয়শ্রী দাস জয়া, এপেক্সিয়ান সুরাইয়া সুলতানা বিথী, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।

পরে প্রধান অতিথি সুরমাবার্তার মোড়ক উন্মোচন করেন এবং এপেক্স সেবা মাসের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক এপেক্সিয়ান সম্মেলনে যোগ দেন। কনভেনশনে সিলেট বিভাগের ১২ টি এপেক্স ক্লাব তাদের বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব্যাপক আলাপ-আলোচনার মধ্য দিয়ে তা পাশ হয়। কনভেনশনে জেলা-৪ এর ২০২৪ সালের ডিজি নির্বাচিত হন এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত