আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকা নিয়ে নির্বাচন করতে চান মনির হোসাইন

নৌকা নিয়ে নির্বাচন করতে চান মনির হোসাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, শিক্ষাবিদ ও আইনজীবী মোহাম্মদ মনির হোসাইন। এ লক্ষ্যে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তিনি নৌকার মাঝি হয়ে সিলেট-৩ আসনের প্রতিটি গ্রামে শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌঁছে দিতে চান।

শনিবার (৪ নভেম্বর) নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মনির হোসাইন।

সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে মনির হোসাইন গভীর শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ হওয়া তাঁঁর পরিবারের সদস্যদের স্মরণ করেন। পাশাপাশি স্মরণ করেন সিলেট-৩ আসনের দুইবারের নির্বাচিত এমপি মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসকেও।

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের সন্তান মনির হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের শিক্ষাজীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য একসময় বিলেতে পাড়ি জমালেও আমার মন পড়েছিলো জন্মমাটিতে। তাই প্রবাসের কঠিন ও ব্যস্ততম সময়ের ফাঁক গলে দেশের মানুষের সেবা করার তাড়না প্রতিনিয়ত তাড়া করতো আমাকে। যে কারণে বিদেশে থেকেও নিয়মিতই আমার নিজ নির্বাচনী আসনের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি নানাভাবে।’

তিনি বলেন, ‘শিক্ষাজীবন থেকেই আমি সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলাম। ছিলাম বঙ্গবন্ধুর আদর্শ ও হাতে গড়া সংগঠন ছাত্রলীগের রাজনীতি এবং ছাত্র উন্নয়নমূলক কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত। ছাত্র জীবনে সিলেটে আইয়ুববিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছি। ১৯৭৭-৭৮ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে কলেজের মসজিদ নির্মাণে অবদান রেখেছি। ১৯৮১ সালে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে কলেজের স্থায়ী নিজস্ব ভূমির জন্য লিখিত দাবি পেশ করলে তৎকালীন রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’

মনির হোসাইন বলেন, ‘বিদেশে অবস্থান করেও দেশের জন্য, আমার জন্মভূমি সিলেটের উন্নয়নের জন্য নানা প্রেক্ষাপট ও প্লাটফর্মে অবিরাম কাজ করেছি। এক পর্যায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আওয়ামী লীগের সভানেত্রী কর্তৃক ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করলে এই কমিটির সদস্য করা হয় আমাকে। বর্তমানে আমি সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।’

আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী দাবি করে মনির হোসাইন সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাজ্য ও সিলেটে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বেশ কয়েকটি শিক্ষাক্ষেত্র ও সামাজিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে মানবসেবায় নিয়োজিত রয়েছি। এছাড়া দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছি। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদা- অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি চক্ষু শিবির, গৃহনির্মাণ, বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের অর্থসহায়তা করে যাচ্ছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। এ বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি এবং সিলেটের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেট সংলাপ’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান, মনির হোসাইনের সহধর্মিনী শাকিলা মনির চৌধুরী, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসাইন, কমিউনিটি নেতা নোমান হায়দরী, কমিউনিটি নেতা শাহ কায়েছ চৌধুরী, ব্যবসায়ী আব্দুস সালাম ও লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ আলী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত