আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের মানুষ জ্বালাও পোড়াও রাজনীতি চায় না। তারা চায় উন্নয়ন।
গতকাল রোববার সকালে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের মিলনায়তনে পাঠদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের দেশকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তবে এখনো শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে আনন্দ-উদ্দীপনা বাড়বে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের জন্য তারা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবেন।

মন্ত্রী আরো বলেন, হরতাল-অবরোধে দেশের অর্থনীতির প্রচুর ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে, তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে দেশের মানুষ আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সবকিছুর দাম বাড়ছে-এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি বলেন, হাওর অঞ্চল সুনামগঞ্জ এখন আর অবহেলিত বলতে পারবেন না। সুনামগঞ্জে এখন অনেক উন্নয়ন হয়েছে। যা কেউ কল্পনাও করতে পারেননি, তা আজ বাস্তবায়ন হচ্ছে। আগামীতে আরো উন্নয়ন হবে, নেত্রকোনা থেকে উড়াল সড়ক হয়ে সুনামগঞ্জ-নেত্রকোনার সড়ক পথের দ্বার উন্মোচন হচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ হচ্ছে। সুনামগঞ্জে রেলপথের কাজ চলছে। এই সুনামগঞ্জেই বিমান বন্দর স্থাপন হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আবু নঈম শেখ, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের প্রকল্প পরিচালক ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রফেসর ডা. বীণা পানির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার।

পরে দুপুর ১টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কেন্দ্র ও শন্তিগঞ্জ উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আজিজুন নেছা ভোকেশনাল টেক্সটাইল ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এদিকে, দুপুরে শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বোরো ধানের বীজ বিতরণ করেন।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-হাফিজ আহমেদ মজুমদার এমপি, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড. মোফাজ্জল হোসেন, উপ-পরিচালক ড. আনোয়ার হোসেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ প্রমুখ।

এর আগে শান্তিগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মুনসী আরফান আলী ইউসেফ শ্রম ও কর্মসংস্থান ইন্সটিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত