আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আ’লীগের প্রথম নির্বাচনী সভা সিলেটে

আ’লীগের প্রথম নির্বাচনী সভা সিলেটে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অবরোধের নামে হত্যা, সন্ত্রাসে মেতে উঠেছে, তারা বাসে আগুন দিচ্ছে, পুলিশ হত্যা করছে। তারা চোরাগুপ্তা হামলা করে আমাদের হটাতে চায়। তাদের লক্ষ্য ক্ষমতায় গিয়ে লুটপাট করা। দেশের প্রতি তাদের সামান্যতম ভালোবাসা নেই। শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমরা জনগণের শক্তিতে তাদের প্রতিহত করবো। তিনি বলেন, আপনারা সতর্ক থাকবেন, দেশে এখন সংকট চলছে, আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। ‘বাংলাদেশে আমরা ঝগড়া চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই’।

তিনি গতকাল সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে বড়ভাঙ্গা নদীতে ১২৮ কোটি টাকা ব্যয়ে পৃথক দু’টি সেতুর ভিত্তিস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি গাঁজা ইসরাইল যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে উল্লেখ করে বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। সিলেটের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন কাজ হচ্ছে। সিলেট-তামাবিল ৪লেন সড়কের উন্নয়ন কাজ চলছে। বড়ভাঙ্গা নদীতে একই সাথে দু’টি সেতুর ভিত্তিস্থাপনের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সিলেটের মানুষকে ভালোবাসেন। তিনি আমন্ত্রণ জানিয়ে বলেন, আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা সিলেটে হবে, আপনারা আসবেন।

দীর্ঘকালের দাবি বালাগঞ্জ সদরে বড়ভাঙ্গা নদীতে নির্মিতব্য সেতুর ভিত্তিস্থাপন অনুষ্ঠানকে ঘিরে বালাগঞ্জবাসীর মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বালাগঞ্জের ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ধন্যবাদ জানিয়ে, আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সেতুমন্ত্রী বলেন, ‘আপনাদের (সিলেট-৩ আসনের) এমপি বড়ই নাছোড়বান্দা। অনেকদিন থেকেই আমার কাছ থেকে তারিখ নেয়ার চেষ্টা করছেন- যাতে বালাগঞ্জের এই প্রকল্পের কাজের উদ্বোধন আমি করি। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিলো। কিন্তু, আমাদের নেত্রী দেশে নেই, তাছাড়া নানা ব্যস্ততা, তাই সিদ্ধান্ত নিলাম-অন্তত ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের ভিত্তিস্থাপন করবো। ‘বালাগঞ্জের মানুষ অত্যন্ত মনোযোগে কথা শুনছেন’। ‘হাবিব কষ্ট করে এ আয়োজনটা করেছেন, তাকেও ধন্যবাদ জানাই’।

ওবায়দুল কাদের বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলি নদীর তলদেশে টানেল উদ্বোধন করেছেন। এর আগে তিনি একদিনে ১শ’ এবং আরেকদিন দেড়শ’ সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন। সেতুমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে জেলে থাকা বিএনপির ৮ হাজার নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য। তারা আমাদের বন্ধুরাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে, তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যের সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

বালাগঞ্জ উপজেলা সদরে সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের আয়োজনে ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি শামীম, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপ্তাব হোসেন খান প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত