আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এক সপ্তাহ ধ‌রে পাউ‌ন্ডের দাম বাড়‌তি

এক সপ্তাহ ধ‌রে পাউ‌ন্ডের দাম বাড়‌তি

গেল এক সপ্তাহ ধ‌রেই পাউ‌ন্ডের দাম বাড়‌ছিল। রেকর্ড ভে‌ঙে সোমবার রাত পর্যন্ত প্রতি পাউন্ড ছিল ১৫১টাকা ৫০পয়সা। পাউ‌ন্ডের বিপরী‌তে টাকার মান কমায় প্রবাসিদের দে‌শে টাকা পাঠা‌নোর হি‌ড়িক প‌ড়ে‌ছে।

এমন বাস্তবতায় যুক্তরাজ্যের মা‌নি ট্রান্সফার সেন্টারগুলোতে প্রবাসিদের ভীড় লক্ষ করা গে‌ছে।

এ‌দি‌কে পাউ‌ন্ডের মূল্য বে‌ড়ে যাওয়ায় বাংলা‌দে‌শে থে‌কে যুক্তরা‌জ্যে আস‌ার অ‌পেক্ষায় থাকা আন্তর্জাতিক স্টু‌ডেন্ট ও কেয়ার ওয়ার্কার বিপা‌কে প‌ড়ে‌ছেন। বাড়‌তি দা‌মে তা‌দের পাউন্ড কিন‌তে হ‌চ্ছে।

প্রবাস থে‌কে বাংলা‌দে‌শে যে কয়‌টি দে‌শের রে‌মি‌টেন্স বে‌শি আ‌সে তাঁর ম‌ধ্যে অন্যতম যুক্তরাজ্য। যুক্তরা‌জ্যে বৈধ-অ‌বৈধভা‌বে বসবাস করা প্রায় দেড় মি‌লিয়ন প্রবাসি বাংলা‌দে‌শি এসব রে‌মি‌টেন্স পা‌ঠি‌য়ে থা‌কেন। গত বছ‌রের ন‌ভেম্বর থে‌কে টাকার বিপরী‌তে পাউ‌ন্ডের দাম বাড়‌তে থা‌কে। চলতি বছর ১২৫থে‌কে ১৩৭\১৩৮টাকা উঠানামা কর‌ছিল পাউ‌ন্ডের দাম।

গত এক সপ্তাহ ধ‌রে হঠাৎ ক‌রেই বাড়‌তে থা‌কে পাউ‌ন্ডের দাম। ১৪২ থে‌কে ১৪৭\১৪৮টাকায় উ‌ঠে যায় প্র‌তি পাউ‌ন্ড। রেকর্ড ভঙ্গ ক‌রে সোমবার প্র‌তি পাউন্ড হ‌য়ে যায় ১৫১টাকা ৫০পয়সা। পাউ‌ন্ডের বিপরী‌তে টাকার মান ক‌মে যাওয়ায় প্রবাসসিদের টাকা পাঠা‌নোর হি‌ড়িক প‌ড়ে‌ছে। মা‌নি ট্রান্সফারের দোকা‌নের পাশাপা‌শি বি‌ভিন্ন অ্যাপ‌সে টাকা পাঠা‌চ্ছেন প্রবাসিরা। ত‌বে অ্যাপ‌সে সোমবার পাউ‌ন্ডে রেট ছিল ১৫০টাকা।

লন্ডনে বসবাস করা সু‌বেদ চৌধুরী ব‌লেন, ‘আ‌মি দে‌শে যাব জানুয়া‌রি মা‌সে, পাউ‌ন্ডের বিপরী‌তে টাকা বে‌শি পাওয়ায় আ‌গেই দে‌শে টাকা পা‌ঠি‌য়ে রে‌খে‌ছি। টাকা একটু বে‌শি পাওয়া গেল।’

বাংলা‌দেশ থে‌কে যুক্তরা‌জ্যে আস‌ার অ‌পেক্ষায় থাকা সা‌লেহ আহমদ ব‌লেন, ‘পাউন্ডের দাম বে‌ড়ে যাওয়ায় আমার অ‌নেক টাকা বাড়‌তি দি‌তে হ‌চ্ছে। টাকায় নয়, পাউ‌ন্ডের হি‌সে‌বেই আমা‌কে খরচ বহন কর‌তে হ‌চ্ছে। কিছুটা হ‌লেও আ‌র্থিক ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছি।’

‌নেক মা‌নি ট্রান্সফা‌র লন্ডন অ‌ফি‌সের মা‌র্কে‌টিং অ‌ফিসার আ‌জিজুল ইসলাম ব‌লেন, স্মরণকা‌লের সব চে‌য়ে বে‌শি রেট ছিল সোমবার। প্র‌তি পাউ‌ন্ডের বিপরী‌তে টাকা ছিল ১৫১টাকা ৫০পয়সা। এর আ‌গে আমরা এত রেট পাই‌নি। সোনালী ব্যাংকে টাকা পাঠা‌লে প্র‌ণোদনা দেয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট। অন্যান্য ব্যাং‌কে আড়াই পা‌র্সেন্ট।

তি‌নি ব‌লেন, শুধু বাংলা‌দেশ না আর্ন্তজা‌তিক প্রভা‌বে পাউ‌ন্ডে‌ে দাম বাড়‌ছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত