দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
বাংলাদেশী চা রপ্তানীর নতুন সম্ভাবনা নিয়ে মাদ্রিদে সেমিনার
মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মাদ্রিদ চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস ভবনে আজ ‘স্পেন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ: স্পেনে বাংলাদেশের উচ্চ মানসম্পন্ন চা রপ্তানি ও বাজারজাতকরণের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক স্বনামধন্য স্পেনীয় বিনিয়োগকারী উদ্যোক্তা ও রপ্তানিকারক বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকবৃন্দ, মাদ্রিদ চেম্বারের সভাপতি আনখেল আসেনসিও ও চেম্বারের সদস্য প্রতিষ্ঠানসমূহ এবং লন্ডন টি এক্সচেঞ্জ এর বাংলাদেশি বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা আলিউর রহমান অংশগ্রহণ করেন।
বাংলাদেশি রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের ওপর সরকারের যথোচিত গুরুত্বারোপের প্রেক্ষিতে স্পেনের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহতকরণ এবং স্পেনের জনপরিসরে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা ও দেশটির ভোক্তাবাজারে বাংলাদেশে উৎপাদিত গুণগত মানসম্পন্ন চায়ের ব্র্যান্ডসমূহকে পরিচিত ও জনপ্রিয় করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত হয় সেমিনার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন