আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আধুনিক কাগজ’র প্রতিনিধি সম্মেলন

আধুনিক কাগজ’র প্রতিনিধি সম্মেলন

সিলেটের অন্যতম জনপ্রিয় ব্যতিক্রমী গণমাধ্যম আধুনিক কাগজের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রতিটি সেক্টরে স্মার্ট চিন্তা করতে হবে, স্মার্ট হতে হবে, তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।

তিনি আধুনিক কাগজের সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা এই সমাজের দর্পণ। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।

তিনি আরো বলেন, আমি আশা করি আপনারা সমাজের সাধারণ মানুষের কথা তুলে ধরবেন, সরকারের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরবেন। আমাদের কাজের গঠনমূলক সমালোচনা করবেন, সাথে জনবান্ধব কাজগুলোও তুলে ধরবেন।

অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আধুনিক কাগজের সাফল্য কামনা করে বলেন, আমি আশা করি আধুনিক কাগজ সিলেটের স্মার্ট পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে।

আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপুর সভাপতিত্বে ও মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক এডভোকেট আব্বাস আহমেদ ও যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল মোমিন।

প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে আধুনিক কাগজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আধুনিক কাগজের মফস্বল সম্পাদক মেহেদী হাসান।

এছাড়াও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আধুনিক কাগজের অনলাইন সম্পাদক এসএম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ আহমদ সবুজ, স্টাফ রিপোর্টার মাহবুবুল করিম তুহিন, আইটি অ্যানালিস্ট জাহাঙ্গীর আলম।

এছাড়াও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, গোলাপগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আজিজ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আবুল ফয়েজ খান কামাল, দক্ষিণ সুরমা প্রতিনিধি এস এম ফাহিম, ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি ফাইম আহমদ তাসিম, বিশ্বনাথ প্রতিনিধি শুকরান আহমদ রানা প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত