আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

অবরোধের প্রভাব নেই

অবরোধের প্রভাব নেই

বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে সিলেটে জনজীবনে কোন প্রভাব ফেলেনি। টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল না করলেও বাকি সবধরণের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরীর বিভিন্ন ব্যস্ততম মোড়ে সকাল থেকে দীর্ঘ যানজটও পরীলক্ষিত হয়েছে।

চতুর্থ দফা অবরোধের প্রথম দিন গতকাল রবিবার ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের বাইপাস এলাকায় বাঁশ ফেলে আগুন দিয়ে বিক্ষোভ করেন যুবদল নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা যুবদল নেতা লিটন আহমদ। কিছুক্ষণ তারা সড়কে অবস্থান করে চলে যান। এছাড়া দুপুরে নগরীর নয়াসড়কে ঝটিকা মিছিল করে বিএনপি।

নয়াসড়কস্থ ঠিকানা টাওয়ারের পার্শ্ববর্তী এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। কয়েক শ’ গজ এগুনোর পরই তারা মিছিল শেষ করে ছত্রভঙ্গ হয়ে চলে যান। সকালে শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে পিকেটিংকালে ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদকে আটক করে পুলিশ।

এছাড়া সিলেট মহানগরী ও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। বাস ছাড়া বাকি সবধরণের যান চলাচল করেছে। সকাল ১১টা থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত