আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ:সাবেক শিক্ষামন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ:সাবেক শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং টেকসই মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বিয়ানীবাজার উপজেলায় দুঃস্থ ও অসহায় ২৫জন ব্যক্তিবর্গের মাঝে প্রায় ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, এটা তিনি বার বার প্রমাণ করেছেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। তিনি সারাদেশে দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে থাকেন। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সর্বস্তরে দৃশ্যমান। গ্রামীণ রাস্তা-ঘাট, কালভার্ট ব্রীজ, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন পর্যায়ে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। নিজ অর্থায়নের পদ্মা সেতু নির্মাণ ও বিভিন্ন মেগাপ্রকল্প সরকার উন্নয়ন করেছেন। মাঠ পর্যায়ে যুব-যুবতির প্রশিক্ষণ দিয়ে যুবঋণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভূর্তকি মুল্যে সাধারণ মানুষের মাঝে টিসিবি পণ্য বিতরণ। তাছাড়া গৃহহীনদের ঘর ও জমি প্রদান, গ্রামের মা ও বোনদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রদান করেছে এই সরকার।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় এবং সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসনিম, উপজেলা আওয়ামী লীগের সহ সহ সভাপতি অধ্যাপক আব্দুল খালিক,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবুল হোসেন খসরু, কার্যনির্বাহী সদস্য লুৎফুর রহমান ফয়ছল ও কাওছার আহমদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত