আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান উদ্বোধন

গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সুবিন্যস্তভাবে গাড়ি পার্কিং এর নির্দিষ্ট স্থান উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ ও ‘সি’ এর সামনে ‘পার্কিং স্থান উদ্বোধনী’ অনুষ্ঠানে এ উদ্বোধনের ঘোষণা করেন উপাচার্য।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এ সুন্দর পার্কিং স্থান উদ্বোধন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সার্বক্ষণিক এ কাজের দেখভাল করেছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়নেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি যখন শিক্ষক সমিতির দায়িত্বে ছিলেন তখন দুটো দাবি করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে শিশুদের জন্য ডে-কেয়ারের আধুনিকায়ন আর অন্যটি এই পার্কিং স্থান নির্মাণ করা। আমরা ইতোমধ্যে ডে-কেয়ার আধুনিকায়ন করেছি। এখন পার্কিং স্থান উদ্বোধন করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্কিং স্থান নির্ধারণ ও নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফয়সল আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

উপ-উপাচার্য ড. কবির হোসেন বলেন, ভবনগুলোর সামনে এলোমেলোভাবে গাড়ি রাখার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হতো। এ বিষয়টি জরুরি বিধায় আমরা সরকারী আইন মেনে ডিসিএম পদ্ধতিতে এ কাজ করেছি।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে এটা আমাদের জন্য আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতায় আমরা এ কাজ করতে পারছি। ভবিষ্যতেও আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখে যাবো।

পার্কিং স্থান উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, দপ্তর প্রধানগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত