আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সিলেট ও মৌলভীবাজার এখন গৃহ-ভূমিহীনমুক্ত

সিলেট ও মৌলভীবাজার এখন গৃহ-ভূমিহীনমুক্ত

সিলেট ও মৌলভীবাজারসহ দেশের আরও ১১ জেলা এবং সিলেট বিভাগের ১০ উপজেলাসহ দেশের আরও ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সারাদেশে ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এদিন আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ হাজার ৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করা হয়। এর ফলে দেশে নতুন করে আরও ১১টি জেলা ও ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। দেশে মোট গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ৩২ এবং উপজেলা ৩৯৪টি।

গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা ১১টি জেলা হচ্ছে: সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও পটুয়াখালী।

গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলাগুলো হল: সিলেটের বালাগঞ্জ, বিশ্বনাথ, সিলেট সদর, ওসমানী নগর ও দোয়ারাবাজার, সুনামগঞ্জের তাহিরপুর, শান্তিগঞ্জ, মধ্যনগর ও সুনামগঞ্জ সদর্‌ মৌলভীবাজারের কমলগঞ্জসহ টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, সিরাজদিখান, লৌহজং, নারায়ণগঞ্জ বন্দর, মধুখালী, ভেদরগঞ্জ, ইটনা, তাড়াইল, জামালপুর সদর, নবীনগর, কসবা, লক্ষ্মীপুর সদর, কবিরহাট, হাজীগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা সদর দক্ষিণ, দেবীদ্বার, রাঙ্গুনিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, মীরসরাই, রামু, কুতুবদিয়া, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, রংপুর সদর, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, চৌগাছা, অভয়নগর, ঝিকরগাছা, গাংনী, ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, রুপসা, তেরখাদা, মহেশপুর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, শৈলকূপা, বাউফল, আগৈলঝড়া, বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ, সরিয়াকান্দি ও বেলকুচি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত