আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ নামক স্হানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেট সদরের খাদিমপাড়া ৩ নং রোড এলাকার মৃত হযরত আলীর পুত্র বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

আহত অপর ব্যাক্তি সিএনজি অটোরিকশা চালক মিজানুর রহমান (২৫)। তিনি একই এলাকার তাজুল ইসলামের পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (সিলেট -ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশা (সিলেট -থ -১২-৯৫৮০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দূর্ঘটনাস্হলে তামাবিল হাইওয়ে পুলিশ ও স্হানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্হায় তিনজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এ সময় গুরুতর আহত রোকেয়া বেগমের স্বামী বাদশা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়াও মৃত্যুবরণ করেন।

আহত সিএনজি চালক মিজানুর রহমান এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনার পর দুটি যানই তামাবিল হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে দূর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক হাদিউল আলম।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে ছুটি যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত