আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন গঠন

পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন গঠন

এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাবিদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের মডেল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এম সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভায় বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা মানব জাতির কল্যাণে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র শিক্ষাবর্ষ ভিত্তিক যোগাযোগ থাকলেও বিভাগ ভিত্তিক যোগাযোগ গড়ে না উঠায় সম্মিলিত কোন উদ্যোগ বা কর্মসূচী ইতোপূর্বে অনুষ্ঠিত হয়নি। এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খানের উদ্যোগ ও এবং বিভাগের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা পদার্থবজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা পারস্পরিক বন্ধন, বিভাগের সুনাম ও অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

সভায় সর্বসম্মতিক্রমে পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন মুরারিচাদ কলেজ নামে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনের সূচনা করা হয়। উক্ত সংগঠনে সর্বসম্মতিক্রমে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে কার্যকরী কমিটি গঠনসহ ১৭ সদস্য বিশিষ্ট এডমিন প্যানেল নির্বাচন করা হয়।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত