আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চুরির অপবাদে

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চুরির অপবাদে

সিলেটের গোয়াইনঘাটে চুরির অপবাদ দিয়ে মক্তার আলী নামে এক যুবককে হাত পা বেঁধে ঘরের ছাদের খুঁটির সঙ্গে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা ঘটনায় ৪ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার ওই যুবক উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের টকুইর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে মোক্তার আলী।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও চাউর হওয়ার পর তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশের ওসি কেএম নজরুলের তৎপরতায় উপজেলার একই ইউনিয়নের নোয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে উস্তার আলী (৪৯), মছদ্দর আলী (৫১), উস্তার আলীর ছেলে মখলিছ মিয়া (২২), এবং এরশাদ আলীর ছেলে শাহ আলম (৩৫)কে আটক করেছে থানা পুলিশ।

ভিডিওতে দেখা যায়, পুরনো একটি চুরির ঘটনার বিচার ও ঐ ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তির জন্য যুবককে হাত-পা বেঁধে মাথা ঝুলিয়ে রেখে ঘরের ছাদের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। দড়ি দিয়ে হাত পা বেঁধে পা উপর দিকে ঝুলিয়ে পায়ের তলায় লাঠি দিয়ে বেধড়ক প্রহার করছেন আটকৃতরাসহ অপরাপর কয়েকজন। ঐ সময় যুবক আর্তচিৎকার করলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। বেধড়ক নির্যাতনের কারণে মোক্তারের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নির্যাতনকারী ব্যক্তিরা ঐ রাত আনুমানিক ৩টায় চিকিৎসার জন্য (সিওমেক) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন সোমবার ভোরে মোক্তার আলীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে মোক্তার আলীকে হাসপাতালে রেখেই নির্যাতনকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ১ নম্বর রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব বলেন, মোক্তার আলীকে চুরির অপবাদে হাত পা বেঁধে নির্যাতনের খবর রাত ১২টায় জানতে পেরে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি কিন্তু তারা আমার কথায় কোন কর্নপাত না করায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করি।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, মোক্তার আলীকে নির্যাতনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত