আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুল শিক্ষক অপহৃত

স্কুল শিক্ষক অপহৃত

রাজধানী ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে ফরিদ উদ্দিন নামে বিয়ানীবাজারের এক স্কুল শিক্ষক অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে সিলেটের বিয়ানীবাজার আসার পথে অজ্ঞাত অপহরণকারী তাকে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃত স্কুল শিক্ষকের স্ত্রী আফরোজা জেসমিন বুধবার (২২ নভেম্বর) নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

অপহৃত স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন (৪০) বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া গ্রামের বাসিন্দা ছবর আলীর ছেলে এবং বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়েছ উদ্দিনের ছোটভাই। তিনি উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ে করণিক হিসেবে কর্মরত রয়েছেন।

নিখোঁজ ফরিদ উদ্দিনের স্ত্রী ও তার স্বজনদের সাথে আলাপ করে জানা গেছে, কানাডা গমনের উদ্দেশ্যে বছর খানেক পূর্বে সিলেটের বিশ্বনাথ উপজেলার একজন অজ্ঞাত ব্যক্তির সাথে চুক্তি করে নগদ এক লাখ টাকাসহ পাসপোর্ট জমা দিয়েছিলেন। কিন্তু বিশ্বনাথের সেই ব্যক্তি নানা বাহানায় পাসপোর্ট ও ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদ উদ্দিনকে ঘুরাচ্ছে। এরপর মাসখানেক পূর্বে অজ্ঞাত সেই মানবপাচারকারী ফরিদ উদ্দিনকে ঢাকায় নিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও সাত লাখ টাকা দিতে বলেন। কিন্তু ফরিদ উদ্দিন সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। সর্বশেষ গত মঙ্গলবার সকালে পাসপোর্ট সংগ্রহ করার জন্য ফরিদ উদ্দিনকে পুনরায় ঢাকায় দেখা করার কথা বলেন এবং নির্ধারিত সেই স্থানে গিয়েও তার দেখা পাননি। পরে মঙ্গলবার রাতে ফরিদ উদ্দিন ‘নারায়ণগঞ্জ আছেন, ভোরবেলা বাড়ি ফিরবেন’ এবং ‘ফোনে চার্জ প্রায় শেষের দিকে, অফ হয়ে যাবে’ বলে স্ত্রী আফরোজা জেসমিনকে হোয়াটস্যাপ চ্যাটে জানান। কিন্তু এরপর ওইদিন রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ফরিদ উদ্দিনের সাথে তার পরিবার যোগাযোগ করতে পারছে না। তবে বুধবার বিকালে স্বামীর হোয়াটস্যাপ চ্যাটে নতুন ভাবে মেসেজ আসতে শুরু করে। সেসব মেসেজে ফরিদ উদ্দিনের একাউন্ট নম্বর জানতে চাওয়া হয়, নগদ টাকা পাঠানোর কথা বলা হয় এবং টাকা না পেলে ফরিদ উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়। এছাড়া পুলিশের কাছে বিষয়টি না জানাতে ফরিদ উদ্দিনের স্ত্রীকে নির্দেশ দেয়া এবং এতে নাকি ফরিদ উদ্দিনের ক্ষতি করা হবে জানিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

নিখোঁজ স্বামীর সন্ধান পেতে হোয়াটস্যাপে যোগাযোগ করা অজ্ঞাত সেই ব্যক্তির কাছে স্বামীকে দেখার কিংবা কথা বলতে দেয়ার অনুরোধ করেন ফরিদ উদ্দিনের স্ত্রী আফরোজা জেসমিন। কিন্তু তার এমন অনুরোধ নাকচ করে এর প্রতিত্তোরে হোয়াটস্যাপ চ্যাটে ‘ঘুমের ইনজেকশন দিয়েছি, এখন কথা বলতে পারবে না’ বলে জানানো হয়। এরপর থেকে অজ্ঞাত কেউই ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগই করেননি।

স্বামী ফরিদ উদ্দিনের জন্য দুশ্চিন্তায় অনেকটা ভাষা হারিয়ে ফেলেছেন উৎকন্ঠায় থাকা তার স্ত্রী আফরোজা জেসমিন। ঠিকভাবে কথাও বলতে পারছেন না তিনি। তবুও তিনি বলেন, বিয়ানীবাজার থানায় গিয়ে আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছি।

এ ব্যাপারে জানতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, ‘ঢাকা থেকে ফেরার পথে স্কুল শিক্ষক নিখোঁজ হওয়ার ঘটনা তার স্ত্রীসহ স্বজনরা থানায় এসে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত