আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দেশ বিমুখতার কারণে বাংলাদেশের উন্নয়ন আশানুরূপ হচ্ছে না

দেশ বিমুখতার কারণে বাংলাদেশের উন্নয়ন আশানুরূপ হচ্ছে না

বাংলাদেশ সফররত স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি ডেলিগেশনের প্রতিনিধিদের সাথে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

সভায় ক্রস পার্টি গ্রুপের কনভেনর এবং বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ এমপি ফয়সল হোসেন চৌধুরী এমবিই বলেন, বাংলাদেশীরা বিশেষত সিলেটিরা যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। কিন্তু তাদের দেশ বিমুখতার কারণে বাংলাদেশের উন্নয়ন আশানুরূপ হচ্ছে না। বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা যুক্তরাজ্যে উন্নত শিক্ষা গ্রহণ করে সেখানে স্থায়ী হওয়ার ব্যাপারে বেশী আগ্রহী হয়ে থাকেন। কিন্তু অন্যান্য অনেক দেশের ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে এসে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ স্কটিশ পার্লামেন্টের প্রতিনিধিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটে এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ও শিক্ষা খাতে বিনিয়োগের জন্য স্কটল্যান্ডের বিনিয়োগকারীদের আহবান জানান।

সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনা ও সম্ভাব্য খাতগুলো নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাবিপ্রবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সাল ও লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. শাহানশাহ মোল্লা। সভায় প্রতিনিধিদলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন স্কটিশ এমপি মাইল্স ব্রিগ্স ও ইভলিন টুইড, সিপিজি’র এডভাইজার ফারহান মাসুদ খান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন’র ডেপুটি ডাইরেক্টর মেজর জাকির আহমেদ (অবঃ), নর্থইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেনিন ও আকবেট-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম।

এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য জুনেদ হোসেন চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সারোয়ার হোসেন ছেদু, সাবেক সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত