আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অডিশন ‘কুরআনের নূর’

অডিশন ‘কুরআনের নূর’

পূণ্যভূমি সিলেট থেকেই শুরু হলো আন্তর্জাতিক হিফজুল কুরআন বিষয়ক মেগা রিয়েলিটি শো ও প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’র দ্বিতীয় আসরের অডিশন। এতে অংশ নিয়েছেন সিলেট বিভাগের পাঁচ শতাধিক হাফেজ।

গতকাল শুক্রবার সকাল ৮টায় সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা প্রাঙ্গণে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়। তার আগে থেকে খুদে হাফেজদের মিলনমেলায় পরিণত হয় মাদরাসা প্রাঙ্গণ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ আয়োজনে দেশসেরা অনূর্ধ্ব-১৬ বছর বয়সী পবিত্র কুরআনে হাফেজদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের কুরআনে হাফেজদের উৎসাহ দিতেই এই আয়োজন। দেশসেরা হাফেজদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। আর এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের মুখ উজ্জ্বল করতে চায় খুদে হাফেজরা।
এখানকার প্রতিযোগীদের প্রত্যাশা, সিলেটের সেরা থেকে দেশসেরা হয়ে বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারা। এর মাধ্যমে ইসলামের খেদমতের পাশাপাশি দেশের মুখও উজ্জ্বল করবেন তারা। এমন সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা তাদের।

কুরআন মুখস্থ, তাজবিদের অনুসরণ, কণ্ঠের মাধুর্যতা- এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই সেরা হাফেজ নির্বাচন করছেন বিচারকরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন।

আয়োজকরা জানান, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবেন এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে, প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা ও সম্মাননা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, গত বছর দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেবের সঙ্গে দেখা করি। তখন টিভিতে একটি রিয়েলিটি শো চলছিল। ওই সময় আমরা কুরআন প্রতিযোগিতার আয়োজনের কথা বলতেই তিনি তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়ে দেন। ফলে ওই বছর থেকেই এ প্রতিযোগিতা শুরু হয়। এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত