আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কারা পাবেন নৌকার টিকিট

কারা পাবেন নৌকার টিকিট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জের ৪টি আসনের আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসব-আমেজ। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। অনেক প্রার্থীরা ছুটছেন কেন্দ্রীয় নেতাদের কাছে, করছেন জোর লবিং-তদবির।

জেলার ৪টি আসন থেকে ৩২ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করার পর জমও দিয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য শাহ মোহাম্মদ গাজী মিলাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, সহকারী এর্টনী জেনারেল শেখ মোহাম্মদ মাজু ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ জামাল হোসেন ও ডাঃ নাজরা চৌধুরী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকী, জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ূন কবীর রেজা, সাদিকুর রহমান পরাগ, ব্যারিস্টার এনামুল হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া ও এডভোকেট আবুল আজাদ।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্ত ও ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগের উপ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ মিসির আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, জেলা আওয়ামী লীগের তথ্য, গবেষনা বিষয়ক সম্পাদক এনামুল হক মোস্তাফা শহীদ রানা ও আওয়ামীলীগ নেতা আরিফুল হাই রাজীব।

গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এরপর থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে করতে ঢাকায় অবস্থান করেন। পাশাপাশি নৌকা প্রতীক পেতে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। আবার অনেক প্রার্থীরাই চালাচ্ছেন জোর লবিং-তদবির। এদিকে, এবারের সংসদ নির্বাচনে কারা পাবেন নৌকার টিকিট এ নিয়ে জলছে জল্পনা ও কল্পনা। তবে সকল প্রার্থীরাই দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত