আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘হাটি রক্ষা’ উপকরণ বিতরণ

‘হাটি রক্ষা’ উপকরণ বিতরণ

সুনামগঞ্জে দিরাইয়ে দুর্যোগে হাটি রক্ষা ও পারিবারিক পুষ্টি কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩ নং রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের কান্দারহাটিতে দুর্যোগে হাটি রক্ষা ও পারিবারিক পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের আয়োজনে ২৩ জন অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপকরণগুলোর মধ্যে রয়েছে হাটি রক্ষার জন্য হিজল, করচ ও বরুন গাছের চারা, মুর্তার চারা, নেপিয়ার ঘাসের কাটিং। পারিবারিক পুষ্টি কার্যক্রমের জন্য বিভিন্ন উৎপাদন প্রযুক্তি যেমন ঘুড়ি পদ্ধতিতে সবজি চাষ, বস্তায় সবজি চাষ, ভাসমান সবজি বেড ইত্যাদিতে লাগানোর জন্য বরবটি, শসা, মুলা, গাজর, পুইশাক, লাউ, ফরাস, সরিষা বীজ বিতরণ করা হয়।

রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জুয়েল জরুরি কাজে বাইরে থাকায় ভিডিও কলের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সঠিকভাবে কার্যক্রম বাস্তবায়ন করার আহবান জানান।

উল্লেখ্য দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের এই কান্দার হাটিটি একেবারে কালিয়াগোটা হাওড়ের ধারে অবস্থিত। বড় আকারের এই হাওড়টি নেত্রকোনার খালিয়াজুড়ি পর্যন্ত বিস্তৃত। হাওড়ের ধারে বসবাসকারী গচিয়া গ্রামের কান্দার হাটির ২৫টি পরিবার প্রতি বছর আফালের (বাতাসের দ্বারা সৃষ্ট ঢেউ) মুখোমুখি হয়। এসব পরিবারের ভিটে মাটি দিয়ে তৈরি। সুতরাং, আফাল শুরু হলে তাদের ভিটার মাটিতে তা জোরে আঘাত করে ও ভিটার ক্ষতি করে। এছাড়াও, তীব্র বৃষ্টিপাত এবং ঝড়ের উচ্চ তীব্রতায় ঢেউয়ের কারণে মাটি ধুয়ে যায় এবং ঘরবাড়ি এবং অন্যান্য কাঠামোর ক্ষতি হয়। এতে বাসযোগ্য জমির আকার সঙ্কুচিত হয়ে যায়।

এফআইভিডিবি-আরইসিসি প্রকল্প কর্তৃক হাটিবাসীদের চাহিদার প্রেক্ষিতে হাটি সুরক্ষা ও পারিবারিক পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে এসব উপকরণ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠির কৃষি, খাদ্য সুরক্ষা এবং জীবিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলিতে সহনশীলতা বৃদ্ধি করা। এ উদ্দেশ্য বাস্তবায়নে প্রকল্পটি বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার মধ্যে রয়েছে ক্লাইমেট ফিল্ড স্কুল পরিচালনা করা, জলবায়ু নির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা, গ্রামভিত্তিক জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এ্যাকশন প্ল্যান প্রণয়ন করা এবং এ্যাকশন প্ল্যানের উপর ভিত্তি করে উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়ন করা। জলবায়ুনির্ভরশীল কৃষি প্রযুক্তি প্রদর্শনী স্থাপন এবং ওয়ান স্টপ “কৃষি পরিষেবা কেন্দ্র” স্থাপন করে কৃষকদের দুর্যোগ ও জলবায়ু সংক্রান্ত তথ্য জানানোর কার্যক্রম হাতে নিয়েছে প্রকল্পটি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত