আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

চা বাগানের বাংলোতে ডাকাতি

চা বাগানের বাংলোতে ডাকাতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের এর বাংলোতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডাকাতির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা জেলার কোতায়ালী থানা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) ও মিঠুন দাস (২৫)।

এ সময় তাদের কাছ থেকে বাগানের বাংলো থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজারে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার।

পুলিশ সুপার বলেন, ডাকাতির সংবাদ পাওয়া মাত্রই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নেতৃত্বে থানা পুলিশ মাঠে কাজ শুরু করে। ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুষ্ঠিত মালামাল উদ্ধারে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এবং থানার একটি চৌকস দল অভিযান শুরু করে।

গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার অন্তর্গত ২নং দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জনৈক হাজী মোস্তফার মালিকানাধীন বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানান পুলিশ সুপার মনজুর রহমান।

পুলিশ সুপার লিখিত বক্তব্যে আরও জানান গ্রেপ্তারকৃত আসামীরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪জন ডাকাত ছাড়া আরও কয়েকজন ডাকাতের তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত অনুমান দেড়টা থেকে ৩ টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করেন। আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদরে হাত-পা বেঁধে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল লুট করে ডাকাতরা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত