আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নৌকা বঞ্চিত যারা

নৌকা বঞ্চিত যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রবিবার (২৬ নভেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের ১০৪ টি আসনে নৌকা প্রতীকে নির্বাচনে আসছেন নতুন মুখ। এরমধ্যে সিলেট বিভাগের ৬ টি আসনে বাদ পড়েছেন পুরনোরা।

একাদশ জাতীয় সংসদে থাকা সিলেটের অন্তত ৬টি আসনের সংসদ সদস্য এবার দলীয় মনোনয়ন পাননি। এ তালিকায় আছেন- মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনের গাজী মো. শাহনওয়াজ মিলাদ গাজী ও হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ খান। এছাড়া সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার নির্বাচনে অংশ গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করায় সেখানেও নতুন করে প্রার্থী দেয়া হয়েছে।

এই ৬ টি আসনে নতুন করে নৌকার মনোনয়ন পাওয়ারা হলেন সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন ও হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনে এবার আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনীত করেছে। এরমধ্যে মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল ও সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক এবারই প্রথম নির্বাচনে আসছেন। আর সিলেট-২ আসনে নবম সংসদের নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে আবারও ফিরিয়ে আনা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত