আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

আগুনে পুড়লো প্রবাসীর ঘর

আগুনে পুড়লো প্রবাসীর ঘর

সিলেটের কানাইঘাটে এক প্রবাসীর বসত ঘর পুড়ে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে আগতালুক গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, পল্লীবিদ্যুৎ এর মিটারের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগতালুক গ্রামের মাও. আব্দুল জলিলের পুত্র সৌদিআরব প্রবাসী আলিম উদ্দিন জানান, শুক্রবার রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি সহ তার স্ত্রী, ছোট ভাই মাসুদ উদ্দিন সহ ৪ জন নিজ নিজ কক্ষে শুয়ে পড়েন। রাত অনুমান আড়াইটার দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে বসত ঘরের চারদিক থেকে আগুনের লেলিহান শিখা দেখে ঘর থেকে কোনমতে বের হয়ে তারা প্রাণে রক্ষা পান। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। মুহুর্তের মধ্যে আগুন পুরো বসত ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট, সৌদি আরবের ভিসা-টিকেট, দলিল-পত্রাদিসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়।

সৌদি প্রবাসী আলিম উদ্দিন ও তার ছোট ভাই মাসুদ উদ্দিন জানান, অগ্নিকান্ডের পূর্বের দিন বৃহস্পতিবার কানাইঘাট গাছবাড়ী পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন তাদের বসত ঘরের পূর্বের বৈদ্যুতিক মিটারটি বিদ্যুৎ বিল কম আসার কারনে খুলে নেয়ার জন্য বাড়িতে আসেন। তাদের আপত্তির মুখে পল্লীবিদ্যুৎ এর লোকজন বসত ঘরে নতুন মিটার সংযোগ দেন। পরদিন শুক্রবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং আগুনের সূত্রপাত বৈদ্যুতিক মিটারের সর্টসার্কিট থেকে হয়েছে।

তারা আরো অভিযোগ করে বলেন, অগ্নিকান্ডের সময় তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য পল্লীবিদ্যুৎ অফিসে ফোনে জানানোর পরও তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করেননি। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দেয়ার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় তাদের পরিবার বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বলেন, প্রবাসী আলিম উদ্দিনের বসত ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হওয়ার পর তিনি ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছেন। পল্লীবিদ্যুতের গাফিলাতির কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ জনিত দুর্ঘটনা ঘটলে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও অনেক সময় তারা সাড়া দেন না। অগ্নিকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ সহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে যাওয়া প্রবাসীর পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আবু বক্কর অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের সান্তনার পাশাপাশি ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত