আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মান্নানেই আস্থা আওয়ামী লীগের

মান্নানেই আস্থা আওয়ামী লীগের

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ফের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।

মনোনয়ন দৌঁড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন-সহ ৩ আওয়ামী লীগ নেতাকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই মন্ত্রী।

রোববার (২৬ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এম. এ মান্নানের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে এম. মান্নানের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনের নেতৃত্বে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এই আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় এম. এ মান্নানকে আবারও নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে প্রথমবারের মতো নৌকা প্রতিকে নির্বাচন করে সংসদ সদস্য হন এম. এ মান্নান। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে জয়লাভের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক জয়ের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এম. এ মান্নান।

পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালনকালে সুনামগঞ্জে অবকাঠামোগত অসংখ্য উন্নয়ন কাজ সম্পাদন করেন তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত