আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা:নাদেল

নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে ব্যবস্থা:নাদেল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২৯৮ টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। একইসাথে এসব আসনে মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র ও ডামি প্রার্থী হিসেবে মাঠে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

তবে স্বতন্ত্র ও ডামি প্রার্থী নিয়ে সৃষ্টি হয়েছে নানা রকম বিতর্ক। এসব বিতর্ক ঘোচাতে এ নিয়ে এবার ব্যাখ্যা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ব্যাখ্যা দেন নাদেল।

তিনি বলেন, নির্বাচন উন্মুক্ত করে দেয়া হয়েছে, এমন মন্তব্য নিয়ে একেকজন একেকরকম করে অপব্যাখ্যা দিচ্ছেন। বলা হয়েছে যে প্রার্থী তার বিশ্বস্ত, তার পছন্দের একজন করে ডামি ক্যান্ডিডেট রাখবেন। রাখবেন একারণে যে, অনেক সময় জানা অজানা কারণে অনেকের প্রার্থীতা বাতিল হতে পারে। এমনটা হলে যাতে সে জায়গাটা ফাঁকা না থাকতে পারে। অর্থাৎ প্রার্থীর বিকল্প হিসেবে একজন রাখার জন্য, তার প্রতিদ্বন্দী হিসেবে দাঁড়ানোর জন্য নয়। এটা খুব পরিষ্কার।

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, আমি মনে করি এখন পর্যন্ত এ বিষয়ে যে বিভ্রান্তি রয়েছে, দু’একদিনের মধ্যে দলের পক্ষ থেকে তা পরিষ্কার করা হবে। কারণ, এটা যদি পরিষ্কার নাহয়, বিভিন্ন আসনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে এক বা একাধিক প্রার্থী দাঁড়িয়ে যান তাহলে ফলাফল কি হবে সেটা আমরা ধারণা করে নিতে পারি।

তিনি আরও বলেন, একারণে আমি মনে করি যারা এই অপব্যাখ্যা দিচ্ছেন তারা নিজেদের মতো করে এর ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। যারা এই অপব্যাখ্যা দিচ্ছেন, যারা পদ-পদবীতে আছেন, নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিবেন, তাদেরকে ভবিষ্যৎ রাজনীতিতে এর মাশুল দিতে হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এটা নিশ্চিত থাকতে পারেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত