আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ছাত্রদল সম্পাদক রাব্বিসহ গ্রেপ্তার ৪

ছাত্রদল সম্পাদক রাব্বিসহ গ্রেপ্তার ৪

সিলেটে মশাল মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া ও নাশকতার সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসানসহ ৪ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ‘ককটেল’ উদ্ধার করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কুমারপাড়ার কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিখে ঝর্নারপাড় এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা হরতালের সমর্থনে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মশাল মিছিল বের করে। এসময় তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলরত গাড়িতে বাধা দেয়।

খবর পেয়ে, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে উশৃঙ্খল বিএনপি ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায়।

এসময় তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই মো. জুনেদ আহমদ ও কনস্টেবল মো. মহিবুর রহমান। এছাড়া পুলিশের ব্যবহৃত সরকারী গাড়ীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড গুলি করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় পুলিশ ধাওয়া দিয়ে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান (৩০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ (২৮), ছাত্রদল নেতা ওয়াহিদ আহমদ (১৯) ও রেদোয়ান আহমদ রাব্বি (২৪) কে আটক করে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত