আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত উপাধ্যক্ষ শহীদ

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত উপাধ্যক্ষ শহীদ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি সড়কপথে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখান থেকে শোভাযাত্রা সহকারে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পথে প্রথমে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ও সন্ধ্যায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনায় উপস্থিত থাকা নেতা-কর্মীরা তাঁকে বরণ করে নেন। পরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে দলীয় নেতা-কর্মীরা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে সংবর্ধনা প্রদান করেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ৭ম বারের মতো তাঁকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না।’

আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাদশা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি হামিম মাহমুদসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত