আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট-২ আসনে লড়তে চান বিশ্বনাথের মেয়র

সিলেট-২ আসনে লড়তে চান বিশ্বনাথের মেয়র

মেয়র থাকা অবস্থায়ই নির্বাচন করতে চান সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। এ লক্ষ্যে ইতিমধ্যে সিলেট-২ আসনে মনোনয়ন পত্রও সংগ্রহ করে জমা দিয়েছেন বিশ্বনাথের বহুল আলোচিত এই রাজনীতিবিদ।

বুধবার (২৯ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। এরপর সন্ধ্যায় নির্বাচনী মতবিনিময় করেছেন তিনি।

যদিও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বপদে থেকে নির্বাচন করার নিয়ম নেই, তবে এ বিষয়ে ‘আইন অমান্য হচ্ছে না’ বলে মনে করেন মুহিবুর রহমান।

সিলেটের রাজনীতিতে আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ মুহিবুর রহমান প্রথমবার ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে ফের দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২২ সালের ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রথমবার মেয়রও নির্বাচিত হন তিনি। এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বাসনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়েছেন প্রার্থী।

নির্বাচন প্রসঙ্গে মেয়র মুহিবুর রহমান বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকাসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়রসহ অন্য জনপ্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচন করে এমপি হয়েছেন। এরপর কিন্তু নতুন করে কোনো আইন পাস হয়নি। তাই স্বপদে বহাল থেকে বাংলাদেশের অন্যান্যরা যদি নির্বাচন করতে পারে, তাহলে আমারতো না করার কোনো কারণ নেই। আমি জনগণের ভালোবাসায় এবারও এমপি প্রার্থী হতে যাচ্ছি। বিজয়ীও হবো ইনশা আল্লাহ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত