আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিলিয়ে দিতে চাই নিজের জীবন: মান্নান

বিলিয়ে দিতে চাই নিজের জীবন: মান্নান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দলীয় নেতাকর্মী এবং জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে সড়ক পথে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে এসে পৌঁছালে তাকে ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে ফুল ছিটিয়ে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে ফুলের উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন দুই উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

পরে এম এ মান্নান নেতাকর্মীদের নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে শান্তিগঞ্জ নিজ বাসভবনে যাওয়ার পথে পথে জনগণের ভালোবাসায় সিক্ত হন। শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আবারও মনোনয়ন দেওয়ায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আপনারা সমর্থন করেছেন, পাশে থেকেছেন ও দোয়া করেছেন তাই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে সবাইকে নিয়েই আবারও নৌকাকে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। আপনাদের সেবায় নিজের জীবন বিলিয়ে দিতে চাই।’

এরপর বিশাল গাড়িবহর সাথে নিয়ে মন্ত্রীর নিজ উপজেলা শান্তিগঞ্জে পৌঁছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমাদানের পর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভা ও প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহিনূর রহমান শাহিন, আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, মুস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত