আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই

দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চার বিকল্প নেই

সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.এস.এম. আব্দুল মোবিন বলেছেন, একজন দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে চর্চা করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরোও বলেন, বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার বিঘ্নিত হয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি মি. অশোক পুরকায়স্থ এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক (০১) মোহাম্মদ সলমান উদ্দিন এডভোকেট এবং যুগ্ম সম্পাদক (০২) মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেটের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট ও গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ.এম. আমিন উদ্দিন এডভোকেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, মহানগর দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দিন, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নাসির উদ্দিন খান এডভোকেট।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের বিজ্ঞ সরকারী কৌঁসুলি মো. রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মো. নিজাম উদ্দিন এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ পি.পি. নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি।

এবছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইনপেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ৫ জন আইনজীবী অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তার নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন।

এছাড়াও এস.এস.সি. ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ৯১ জন মেধাবী সন্তানকে এককালীন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

নৈশভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান এডভোকেট ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. তানভীর আহমদ এডভোকেট।

এসময় সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত