আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

জাফলংয়ে পাথর আমদানি বন্ধ: বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা

জাফলংয়ে পাথর আমদানি বন্ধ: বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা

সিলেটের জাফলং বল্লার ঘাট থেকে গত ৯ মাস ধরে পাথর আমদানী বন্ধ রয়েছে। এতে কয়েকশ’ ব্যবসায়ী ও কয়েক হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। পাথরের অভাবে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৫ শতাধিক স্টোন ক্রাশার মিল (পাথর ভাঙ্গার কল)। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পাথর আমদানি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চ মাসে পরিবেশগত কারণ দেখিয়ে ভারতীয় উচ্চ আদালত মেঘালয়ের পাহাড় থেকে পাথর উত্তোলনের উপর নিষেষধাজ্ঞা জারি করে। এ কারণেই গত এপ্রিল মাস থেকে পাথর আমদানি বন্ধ হয়ে পড়ে। তবে সম্প্রতি উত্তোলিত পাথর রফতানিতে ভারতের উচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু এখনো পর্যন্ত আমদানি শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাথর ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের মোট পাথরের চাহিদার ৬০ ভাগ পাথর ভারত থেকে আমদানি করা হয়। এছাড়াও বাকি ৪০ ভাগ পাথর জাফলং ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে উত্তোলন করা হয়।

এদিকে, পাথর আমদানি বন্ধ হওয়াতে শতকোটি টাকা ক্ষতির মধ্যে পড়েছেন পাথর ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন নয়, প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

জানা যায়, আমদানি বন্ধ থাকায় বেড়ে গেছে পাথরের দামও। সাত মাসে প্রতি ঘনফুট পাথর ১০০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অধিক দাম দিয়েও পাথর পাওয়া যাচ্ছে না।

সিলেটের আমদানিকারকরা জানান, সিলেটের কোম্পানীগঞ্জ ও তামাবিল সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি পাথর আমদানি করা হয়। এই দুই শুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২০ হাজার টন পাথর আমদানি করা হয়। তবে গত নয় মাস ধরে আমদানি বন্ধ রয়েছে। এরফলে বেকার হয়ে পড়েছেন আমদানি-রফতানির সাথে জড়িত শ্রমিকরা। আটকে আছে ব্যবসায়ীদের মোটা অংকের এলসির টাকা।

এদিকে, পাথর আমদানি বন্ধ থাকায় বন্ধ হয়ে পড়েছে সিলেটের পাথর ভাঙ্গার কলগুলো।

সিলেট স্টোন ক্রাশার মিল মালিক সমিতি সূত্রে জানা যায়, সিলেটে পাঁচ শতাধিক পাথর ভাঙ্গার কল রয়েছে। পাথর সঙ্কটের কারণে ইতোমধ্যে প্রায় সাড়ে ৩শ’ কল বন্ধ হয়ে পড়েছে। বাকীগুলোও বন্ধ হওয়ার উপক্রম। এরফলে বেকার হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার শ্রমিক। পাথর কল মালিকরা শতাধিক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে সিলেট স্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি ও পাথর আমদানিকারক মাসুদ আহমদ চৌধুরী শীর্ষ নিউজ জানান, পাথর সঙ্কটের কারণে প্রায় পাঁচ শতাধিক স্টোন ক্রাশার মিল এখন বন্ধ হওয়ার পথে। আমদানী বন্ধ হওয়াতে ব্যবসায়ীরা লোকসান গুনছেন। এছাড়াও হাজারো শ্রমিকরা বেকার হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

জাফলং বল্লাঘাট পাথর কোয়ারির বারকী শ্রমিক আক্কাছ, নিয়ামত, রফিক, আকরাম শীর্ষ নিউজকে জানান, কয়েকমাস যাবত কোয়ারিতে কাজ নেই। কোয়ারি থেকে পাথর উত্তোলনের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। পাথর উত্তোলন বন্ধ থাকায় আমার মতো হাজারও শ্রমিক বেকার হয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত