আপডেট :

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে:মেয়র

আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে:মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে, তাহলে তারা অনেকদূর এগিয়ে যেতে পারবে। এই প্রেক্ষাপটে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা বা বৃত্তি প্রদানের কারণে তারা খুশি ও অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে এই সংবর্ধিত শিক্ষার্থীরা যখন স্বাবলম্বী হবে তখন তাদেরকেও অন্যদের পাশে এভাবে দাঁড়াতে হবে।

শনিবার (২ ডিসেম্বর) নগরীর ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলে প্রথম বারের মতো গাজী বোরহান উদ্দিন (রহ) মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্বব জুনেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩২ ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ।

স্কুলের সহকারী শিক্ষক উম্মে খাদিজা ও নাঈম আহমদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অসীম কুমার দেব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলকে অচিরেই একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এজন্য তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহবান জানান। একই সাথে বিদ্যালয় সংলগ্ন নদীর ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বিদ্যালয়ের সীমানা রক্ষায় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ৫০জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত