আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ব্রজপাতে নিহতের পরিবার পেলো ন্যাশনাল লাইফের চেক

ব্রজপাতে নিহতের পরিবার পেলো ন্যাশনাল লাইফের চেক

কানাইঘাটে ব্রজপাতে নিহত গ্রাহকের বাড়িতে গিয়ে মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক কানাইঘাট বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামের মরহুম জিয়াউল হকের বাড়ি গিয়ে মরনোত্তর বীমা দাবীর প্রায় অর্ধ লক্ষ টাকার চেক তার পরিবারের কাছে তুলে দেয়া হয়।

এ উপলক্ষ্যে মরহুল জিয়াউল হকের বাড়িতে ন্যাশনাল লাইফের ইসলামী তাকাফুল জোনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মাও. খলিলুর রহমানের সভাপতিত্বে ও কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের সহকারী জোন প্রধান সেলিনা আক্তার শেলির পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বড়চতুল ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি জামান সেলিম, ন্যাশনাল লাইফের কানাইঘাট জোনাল অফিসের এজিএম ওলিউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার লাইলী বেগম, এলাকার বিশিষ্ট মুরব্বী কুতুব আলী।

অনুষ্ঠান শেষে মরহুম জিয়াউল হকের বীমার নমিনি তার স্ত্রী মাহফুজা বেগম এবং সন্তানদের হাতে ৪৯ হাজার ৮৫৭ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রশঙ্গত, ২০২২ সালে কৃষক জিয়াউল হক ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসে বার্ষিক মেয়াদী ২টি বীমা পলিসি করেন। দুটি বীমার প্রথম কিস্তি যথাক্রমে ৩ হাজার ও ৫ হাজার টাকা করে প্রদানের পর ২০২২ সালের শেষের দিকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান জিয়াউল হক। এরপর বীমা দাবীর চুক্তি অনুযায়ী তার পরিবারকে প্রথমে ৩০ হাজার ৫ শত টাকা এবং গতকাল আরো ৪৯ হাজার ৮৫৭ টাকার চেক প্রদান করা হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত