আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মেয়রের সাথে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়

মেয়রের সাথে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নগর ভবনের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বলেন- বাংলাদেশের মুক্তিযুদ্ধে খুবই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছে সিলেট। পর্যটন ক্ষেত্রে এ অঞ্চল এগিয়ে রয়েছে। চা ও কৃষি শিল্পে ব্যাপক ভূমিকা রয়েছে সিলেটের। সিলেটের কৃষি খাতকে আরও এগিয়ে নিতে চীনের আগ্রহ রয়েছে। পাশাপাশি সিলেটে শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন খাতে উন্নয়ন সম্মিলিত ভাবে কাজ করতে চায় চীন।

তিনি আরও বলেন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে অংশীদার হতে চায় চীন। সেই উন্নয়ন কর্মকান্ডে সিলেট থাকবে অন্যতম। সিলেটের নানমূখী উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের সাথে চীনের নাম জড়িত রয়েছে। সিলেটের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়ে মেয়র আরও বলেন জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর নামে একটি কমপ্লেক্স নির্মাণ করতে চাই। এতে চীনা সরকারের আর্থিক সহযোগিতা প্রত্যাশা করি। প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেটের নাগরিকরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন। প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হবে এবং যানজট নিরসন ও সংস্কৃতি বিকাশে ব্যাপক ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর, তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্নেল (অব:) মোহাম্মদ একলিম আবদীন, বিদ্যুৎ প্রকৌশলী জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাখু, আইটি কনসালটেন্ট শাহাদাৎ হোসেন খান সায়েম। এছাড়াও চীনা রাষ্ট্রদূতের সাথে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত