আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ব্যবসায়ীকে মারধর করে ৩ লক্ষ টাকা লুট

ব্যবসায়ীকে মারধর করে ৩ লক্ষ টাকা লুট

কানাইঘাট উপজেলা রোডের ব্যবসায়ী খলিল আহমদকে মারধর করে দুর্বৃত্তরা নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের পৌরসভার পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে এ ঘটনা ঘটে। ঘটনায় খলিল আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।

ব্যবসায়ী খলিল আহমদ জানান, প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টার দিকে তার মালিকানাধীন মাহমুদ এন্ড ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেনাকাটার জন্য কানাইঘাট বাজারে যান। বাজার শেষে রাত অনুমান ১১টার দিকে কর্মচারী বিলাল আহমদকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে গাজী বোরহান উদ্দিন সড়কের পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে ৩ জন লোক এসে তাদের পথরোধ করে।

এরপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে ব্যবসায়ী খলিল আহমদ ও কর্মচারী বিলাল আহমদকে বেধড়ক পিটিয়ে ব্যবসায়ীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ব্যাগে নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল রিচার্জের মোবাইল সেটসহ জরুরী কাগজপত্র ছিল।

ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ব্যবসায়ী খলিল আহমদের অভিযোগটি পেয়েছি। ঘটনার সাথে জড়িত ৩ জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত