আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আন্তর্জাতিক কর্মশালা ইস্যু মশাবাহিত রোগ

আন্তর্জাতিক কর্মশালা ইস্যু মশাবাহিত রোগ

মশাবাহিত রোগের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভেক্টর-বাহিত রোগের উপর কর্মশালা।

সিকৃবির ইয়ুথ ক্লাবের আয়োজনে ৩ ডিসেম্বর (রবিবার) এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞানী, ভেক্টর-বাহিত রোগ বিশেষজ্ঞদের নিয়ে দিনব্যাপি এই চিত্তাকর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। ভারতীয় সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সওয়াল সম্মানিত অতিথি হিসেবে কর্মশালাটিতে যোগ দেন।

কর্মশালায় ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর, জিকা, হলুদ জর, চিকুনগুনিয়া, জাপানিজ এনসেফালাইটিজের মতো কঠিন রোগুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের জনস্বাস্থ্যের জন্য এ রোগগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ সেটার একটি তুলনামূলক চিত্রও এখানে তুলে ধরা হয়।

ইয়ুথ ক্লাবের টিমলিডার প্রলয় চক্রবর্তীর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম এবং সুরমা ইন্টারন্যাশনালের সিইও মো. মুকলেছুর রহমান।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. ছফি উল্লাহ ভূঞা এবং ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. শফিউল আলম, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান ভেক্টরবাহিত রোগের উপর তথ্য সমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। পরবর্তীতে একটি প্যানেল আলোচনা শুরু হয়। ভারতের পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সন্দীপ সিং, সিকৃবির এপিডেমিওলোজি ও পাবলিক হেলথ বিভাগের প্রফেসর. ড. সায়েম উদ্দিন আহম্মেদ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিকৃবির চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রন্জন রায় এই আলোচনায় অংশ নেন। জ্ঞানগর্ভ এই আলোচনাটি পরিচালনা করেন প্যারাসাইটোলজি বিভাগের ড. তিলক চন্দ্র নাথ।

দিনব্যাপি কর্মশালার প্রধান আকর্ষণ ছিলো প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা ভেক্টর-বাহিত রোগ বিশেষ করে মশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিশেষজ্ঞরা সেসব সমস্যা মন দিয়ে শোনেন এবং জ্ঞানগর্ভ উত্তরের মাধ্যমে সমাধান দেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত