আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল্লাহ মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ মিয়া সুন্দাউরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রোববার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি থামাতে ঘটনাস্থলে যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিয়া। এ সময় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এখলাস আলী বলেন, অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে আহত হন আব্দুল্লাহ মিয়া। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। সোমবার পরিবারের কাছে হস্তান্তরের কথা। এরপর দাফন সম্পন্ন হবে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএ

শেয়ার করুন

পাঠকের মতামত