আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওসমানী মেডিকেলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ওসমানী মেডিকেলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি গতকাল রোববার অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

গতকাল সোমবার বিকেলে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় জিডিটি করেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

এতে তিনি অভিযোগ করেন, ‘প্রথম আলো’ পত্রিকার লোগো ব্যবহার করে কে বা কারা গতকাল অনলাইনে হাসপাতালের নাম এবং প্রাক্তন একজন পরিচালকের নাম উল্লেখ করে স্বাক্ষরবিহীন একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।

জিডিতে আরও বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পদ উল্লেখ আছে, সেসব পদ এ হাসপাতালে বর্তমানে নেই। তাই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।

যোগাযোগ করলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘কে বা কারা বিভ্রান্তি ছড়াতেই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে ছড়িয়েছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর যারা এটা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় জিডি করেছি।’

হাসপাতাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম আলোর লোগো এমনভাবে সুকৌশলে নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যবহার করা হয়েছে, যাতে চাকরি প্রত্যাশীরা মনে করেন, এ বিজ্ঞাপন পত্রিকাটি প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে এমন কোনো বিজ্ঞাপন পত্রিকাটিতে ছাপা হয়নি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত