আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আ.লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের মতবিনিময়

আ.লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হাসান এর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভাপতি দিলোয়ার হোসেন রাজা, কামাল আহমদ, মো. সাজুওয়ান আহমদ, হাজী মো. জুনু মিয়া, মুফতি আব্দুল খাবির, আব্দুর রব হাজারী, মো. ছয়েফ খান, আনোয়ার হোসেন, রুকন আহমদ, আব্দুস সালাম সাহেদ, কয়েছ আহমদ কয়েছ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আলকাছ, সাবেক কমিশনার চন্দন রায়, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাছুম, মোস্তফা দিলওয়ার আল আজহার, আনোয়ারুস শাদাত শাদত, শেখ মো. সুরুজ আলী, সেলিম আহমদ সেলিম, সোয়েব বাসিত, মো. মঈনুল ইসলাম মঈন, বিজয় কুমার দেব, শেখ সুহেল আহমদ কবির, বদরুল ইসলাম, দেলওয়ার আহমদ জগলু, জাহিদুল হাসান মাসুদ, মো. জাহিদ খান সায়েক, মো. বদরুল ইসলাম বদরু।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপি হত্যা ও লুটপাটের রাজনীতি করে। হরতাল-অবরোধের নামে নৈরাজ্য কোন অবস্থায়ই মেনে নেয়া যাবে না। তারা দেশের ও জনগণের শত্রু। বিএনপির গুজব, মিথ্যাচার, দুর্নীতি-দুর্বৃত্তায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্ভর রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা মানেই অর্থনৈতিক সমৃদ্ধি। বাংলাদেশের আস্থার প্রতীক। আধুনিক বাংলাদেশের নির্মাতা। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই আজকের ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। আমাদের সবার অনুকরণীয় দৃষ্টান্ত।

বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত