আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্ব মৃত্তিকা দিবস

বিশ্ব মৃত্তিকা দিবস

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন বলেছেন, সরকারের কৃষিবান্ধব নীতির কারণে আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কৃষির উৎপাদনশীলতা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাই টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে সীমিত মৃত্তিকা সম্পদের সঠিক ব্যবস্থাপনার বিকল্প নেই।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনায়েৎ উল্লাহর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সালেহ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, বিএডিসি সিলেটের যুগ্ম পরিচালক সুপ্রিয় পাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া, বিএডিসি সিলেটের উপপরিচালক মো. খোরশেদ আলম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক তামান্না নাহার।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ ভ‚মির উর্বরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নীচে নেমে গেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এটা ভয়াবহ রূপ নেবে।

মূল প্রবন্ধে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনায়েৎ উল্লাহ বলেন, ১৯৭১ সালে দেশে চাষযোগ্য জমি ছিলো ১ কোটি ১৭ লাখ হেক্টর। তখন খাদ্য উৎপাদন হতো ১ কোটি ১০ লাখ টন। বর্তমানে চাষযোগ্য জমি আছে ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর। কিন্তু খাদ্য উৎপাদন হয় ৩ কোটি ৬৬ লাখ টন। স্বাধীনতা-পরবর্তী সময়ের তুলনায় বর্তমানে চাষযোগ্য জমি কমেছে এক-তৃতীয়াংশ। কিন্তু বিপরীতে খাদ্য উৎপাদন বেড়েছে তিন গুণের বেশি।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের মাটিতে ফসফরাস ও পটাশের প্রচুর ঘাটতি রয়েছে। জমিতে অধিক পটাশ ও ফসফেটিক সার প্রয়োগের পাশাপাশি ফসলের অবশিষ্টাংশ এবং চুনসহ জৈব সার প্রয়োগ করা জরুরি।

এর আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে নগরীতে একটি র‌্যালি বের করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনাসভায় এসে মিলিত হয়।

   এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত